আপনি নিশ্চয়ই লক্ষ করেছেন যে, উইন্ডোজের স্বাভাবিক নিয়মে ফন্ট ইনস্টল করার প্রক্রিয়াটি বেশ বিরক্তিকর। রাইট ক্লিক করে কোন নির্দিষ্ট ফন্ট কপি করা থেকে শুরু করে উইন্ডোজের ফন্ট ফোল্ডারে গিয়ে তা পেস্ট করা পর্যন্ত আপনাকে কম্পিউটারের সেটিংসের উপর নির্ভর করে সর্বনিম্ন ছয়টি থেকে সর্বোচ্চ নয়টি পর্যন্ত মাউজ ক্লিক করতে হতে পারে। আপনাকে যদি সাইবার ক্যাফে, অফিস, ভার্সিটি ল্যাব অথবা অন্য কোথাও প্রতিনিয়তই আপনার পছন্দের ফন্ট ইনস্টল করতে হয়ে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এর বিকল্প কোন সহজ পদ্ধতি জানার জন্য উদগ্রীব হয়ে আছেন? চিন্তার কোন কারণ নেই। নিচের পদ্ধতি অনুসরণ করে আপনি মাত্র এক ক্লিকেই এক বা একাধিক ফন্ট ইনস্টল করে ফেলতে পারবেন।
প্রথমেই যে ফন্ট বা ফন্টগুলো আপনাকে বারবার বিভিন্ন কম্পিউটারে ইনস্টল করতে হয়, সেগুলোকে আপনার ফ্ল্যাশ ড্রাইভে (অথবা ফ্লপি ডিস্কে বা শেয়ার্ড ফোল্ডারে) কপি করুন। এবার ফন্টগুলো যেখানে আছে (ফ্ল্যাশ ড্রাইভ বা … ) সেখানে কনটেক্সট মেনু (শর্টকাট মেনু বা রাইটক্লিক মেনু) থেকে New > Shortcut সিলেক্ট করুন। এর ফলে Create Shortcut নামে একটি উইজার্ড বক্স প্রদর্শিত হবে। এখানে Type the location of the item টেক্সটবক্সে %SystemRoot%\Fonts টাইপ করে প্রথমে Next এবং পরে Finish বাটনে ক্লিক করুন।

এরফলে উক্ত ফোল্ডারে বা ফ্ল্যাশ ড্রাইভে ফন্টগুলোর পাশেই উইন্ডোজের Font ফোল্ডারটির একটি শর্টকাট তৈরি হবে। এবার যেকোন কম্পিউটারে গিয়ে ফন্টগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করে (মাউজ চেপে ধরে টেনে এনে) শর্টকাট আইকনটির উপর ছেড়ে দিলেই ফন্টগুলো ঐ কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে।
ফন্ট ফোল্ডারের এই শর্টকাটটি দেখতে অবশ্য সাধারণ ফোল্ডারের মতই হবে। আপনি যদি এর চেহারা সত্যিকারের ফন্ট ফোল্ডারের শর্টকাটের মত করতে চান, তাহলে এর উপর রাইট ক্লিক করে Properties থেকে Shortcut ট্যাবের Change Icon বাটনের উপর ক্লিক করুন। এরফলে Change Icon নামে একটি আইকন সিলেকশন বক্স হাজির হবে।

এখানে Look for icons in this file: টেক্সটবক্সে %SystemRoot%\system32\main.cpl লিখে এন্টার দিন। এরফলে যে আইকনগুলো প্রদর্শিত হবে, সেখান থেকে ফন্ট আইকনটা সিলেক্ট করে পরপর দুবার OK বাটনে ক্লিক পরে ফিরে আসুন। দেখবেন শর্টকাটটির চেহারা ঠিক ফন্ট ফোল্ডারের শর্টকাটের মতই দেখাচ্ছে।
24 ডিসেম্বর, 2008 at 6:14 pm
http://computerbd.blogspot.com যাতে মাত্র এক ক্লিকে দীর্ঘ দিন ধরে প্রত্রিকায় প্রকাশিত কম্পিউটার বিষয়ক (প্রয়োজনীয়) লেখাগুলো পড়ে ফেলতে পাড়েন।