ওয়েব সাইটের ডেস্কটপ শর্টকাট

ইন্টারনেট ব্রাউজ করার সময় কোন ওয়েবসাইট পছন্দ হলে আমার সাধারণত সেটাকে ব্রাউজারের মেনুবার বা টুলবার থেকে ফেভারিট (Favourite) মেনুতে বুকমার্ক করে রাখি। কিন্তু আপনি ইচ্ছে করলে এই কাজটা কোন ব্রাউজার ব্যবহার না করে সরাসরিও করতে পারেন। অন্যভাবে বলা যায়, আপনি ইচ্ছে করলে আপনার প্রিয় কোন ওয়েবসাইটের একটা শর্টকাট তৈরি করে সেটাকে ডেস্কটপেও স্থান দিতে পারেন, যেন পরবর্তীতে ডেস্কটপ থেকে এক ক্লিকের মাধ্যমেই ঐ সাইটে চলে যেতে পারে।

মনে করুন, আপনি আমার এই ব্লগ সাইটটির একটা শর্টকাট ডেস্কটপে রাখতে চাচ্ছেন। এরজন্য প্রথমে একটি নতুন নোটপ্যাড ডকুমেন্ট চালু করুন। এবার সেখানে নিচের তথ্যগুলো লিখুন –

[InternetShortcut]
URL=http://tohamh.wordpress.com

এবার একে tohamh.url নাম দিয়ে ডেস্কটপে সেভ করুন। এরফলে ডেস্কটপে একটা ওয়েবসাইট শর্টকাট তৈরি হবে। এর উপর ডাবল ক্লিক করলেই এটা আপনাকে আমার এই ব্লগের হোমপেজে নিয়ে যাবে।

One Response to “ওয়েব সাইটের ডেস্কটপ শর্টকাট”

  1. Shawon Says:

    Hello … I like this post very very much … Thank you …


Leave a Reply