
টিনটিন
বিশ্বের কোটি কোটি মানুষের মতো টিনটিন আমারও প্রিয় কমিকস সিরিজ। তাই অনেকদিন ধরেই ইন্টারনেটে টিনটিনের বাংলা অনুবাদ খুজছিলাম। ইন্টারনেটে বাংলা সাহিত্যের বৃহত্তম সংগ্রহ মূর্ছনাতে টিনটিনের ইংরেজি সংস্করণ থাকলেও বাংলা সংস্করণ নেই। এমনকি বাংলা সাহিত্যের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ বাংলাবুকেও টিনটিন নেই। বিডি বাংলা সহ অন্য দুই-তিনটা সাইটে এবং ই-স্নিপসের কিছু অ্যাকাউন্টে কিছু সংখ্যক টিনটিন থাকলেও সেগুলো বিচ্ছিন্নভাবে আপলোড করা।
তাই কদিন ধরে ভাবছিলাম আমি নিজেই কিছু আপলোড করব কি না। কারণ বাংলাদেশ ইনফোর সৌজন্যে আমার কাছে আটটা টিনটিন জমা হয়েছিল। সৌভাগ্যবশত আমাকে আর কষ্ট করে আপলোড করতে হল না। তার আগেই Read the rest of this entry »