
টিনটিন
বিশ্বের কোটি কোটি মানুষের মতো টিনটিন আমারও প্রিয় কমিকস সিরিজ। তাই অনেকদিন ধরেই ইন্টারনেটে টিনটিনের বাংলা অনুবাদ খুজছিলাম। ইন্টারনেটে বাংলা সাহিত্যের বৃহত্তম সংগ্রহ মূর্ছনাতে টিনটিনের ইংরেজি সংস্করণ থাকলেও বাংলা সংস্করণ নেই। এমনকি বাংলা সাহিত্যের দ্বিতীয় বৃহত্তম সংগ্রহ বাংলাবুকেও টিনটিন নেই। বিডি বাংলা সহ অন্য দুই-তিনটা সাইটে এবং ই-স্নিপসের কিছু অ্যাকাউন্টে কিছু সংখ্যক টিনটিন থাকলেও সেগুলো বিচ্ছিন্নভাবে আপলোড করা।
তাই কদিন ধরে ভাবছিলাম আমি নিজেই কিছু আপলোড করব কি না। কারণ বাংলাদেশ ইনফোর সৌজন্যে আমার কাছে আটটা টিনটিন জমা হয়েছিল। সৌভাগ্যবশত আমাকে আর কষ্ট করে আপলোড করতে হল না। তার আগেই আমাদের জোন ফোরাম থেকে 19 টা টিনটিনের একটা চমত্কার সংগ্রহ পেয়ে গেলাম। সবগুলোই রার ফাইল আপলোড করা হয়েছে মিডিয়াফায়ারে। তাই ডাইরেক্ট লিংক দিতে পারছি না। তবে নিচে সবগুলোর সাধারণ লিংক দিলাম। আশা করি আপনাদেরপছন্দ হবে।
আমেরিকায় টিনটিন – 11.8 মেগাবাইট
আশ্চর্য উল্কা – 12.21 মেগাবাইট
বিপ্লবীদের দঙ্গলে – 14.17 মেগাবাইট
বোম্বেটে জাহাজ – 11.41 মেগাবাইট
ক্যালকুলাসের কান্ড – 17.38 মেগাবাইট
চন্দ্রলোকে অভিযান – 14.55 মেগাবাইট
কঙ্গোয় টিনটিন – 17.29 মেগাবাইট
কালো সোনার দেশে – 12.18 মেগাবাইট
কানভাঙ্গা মূর্তি – 13.71 মেগাবাইট
লাল বোম্বেটের গুপ্তধন – 11.79 মেগাবাইট
অটোকারের রাজদন্ড – 12.87 মেগাবাইট
ফারাও এর চরুট – 14.57 মেগাবাইট
সূর্যদেবের বন্দী – 10.05 মেগাবাইট
তিব্বতে টিনটিন – 12.25 মেগাবাইট
এখানে সবগুলো ফাইল রার ফরম্যাটে কম্প্রেস করা। তাই এগুলো পড়তে হলে আপনার কম্পিউটারে উইনরার অথবা অন্য কোন জিপ-আনজিপ করার সফটওয়্যার ইনস্টল করা থাকতে হবে।
22 অগাষ্ট, 2008 at 9:38 am
অনেকদিন পর টিনটিন পড়ছি, ধন্যবাদ ত্বোহা ভাই এর খোজ দেবার জন্য।
23 অগাষ্ট, 2008 at 1:46 am
কই পাইলেন ভাই, জব্বর জিনিস। এখনই ডাউন করতাছি। তবে স্পীড বেশি ভাল না এইটা ই প্রবলেম।
23 অগাষ্ট, 2008 at 7:23 pm
তোহা ভাই দারুন একটা কাজ করছেন।
23 অগাষ্ট, 2008 at 11:58 pm
ধন্যবাদ জুয়েল ভাই, আরাফাত ভাই এবং মাইক্রোকাতার ভাই। বইগুলো আপনাদের কাজে লেগেছে জেনে খুশি হলাম।
আমার কাছে অবশ্য আরো কয়েকটা টিনটিন আছে। যেমন কৃষ্ণদ্বীপের রহস্য এবং পান্না কোথায়। ইচ্ছে করলে এগুলো আপলোড করে দিতে পারি। কিন্তু সমস্যা হল এগুলোর মধ্য দিয়ে দুটো করে পৃষ্ঠা আমার কাছে নেই। তাই ভাবছি আপলোড করাটা উচিত হবে কি না।
27 অগাষ্ট, 2008 at 1:40 pm
আরাফাত ভাই, আপনার যদি ফাইলগুলো একবারে ডাউনলোড করতে সমস্যা হয়, তবে রিজিউম করার জন্য এই পদ্ধতির আশ্রয় নিতে পারেন – http://tohamh.wordpress.com/2008/08/27/resume_download/
28 অগাষ্ট, 2008 at 4:02 pm
বাহ, পুরা কালেকশন দেখি! ধন্যবাদ ত্বোহা ভাই। ক্লাস ফাইভে থাকতে মনে হয় শেষ টিনটিন পড়েছিলাম, তাও ইংরেজিতে। এরপর আর পড়া হয়নি। আপনার পিএসএম দেখে ক্লিক করি করি করেও করা হচ্ছিল না। আজকে করলাম। এখন নামাচ্ছি। ছুটির বাকি দিনগুলি মনে হয় ভালই কাটবে কমিকস পড়ে।
12 সেপ্টেম্বর, 2008 at 3:27 am
I dont know how to open a RAR file!?which software will be applicable for this?!
13 সেপ্টেম্বর, 2008 at 11:43 pm
*.rar ফাইল ওপেন করার জন্য আপনাকে WinRAR, 7Zip অথবা এ জাতীয় অন্য কোন আর্কাইভার সফটওয়্যার ব্যবহার করতে হবে।
উইন রার ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে – http://rarlab.com/download.htm এর সর্বশেষ স্টেবল ভার্সন 3.71 ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে – http://rarlab.com/rar/wrar371.exe
আর সেভেন জিপ ডাউনলোড করতে পারবেন এই সাইট থেকে – http://www.7-zip.org/ এর সর্বশেষ স্টেবল ভার্সন 4.57 ডাউনলোড করতে পারবেন এই লিংক থেকে – http://downloads.sourceforge.net/sevenzip/7z457.exe
উইন রার এবং সেভেন জিপের ব্যবহার, উপকারিতা, এদের মধ্যে পার্থক্য, সমস্যা প্রভৃতি একটা বিস্তারিত প্রবন্ধ খুব শীঘ্রই লিখব।
15 সেপ্টেম্বর, 2008 at 6:44 pm
অনেক অনেক ধন্যবাদ, ত্বোহা ভাই।
11 ডিসেম্বর, 2008 at 8:56 am
চৎমকার। ছোটবেলায় টিনটিনের প্রতি প্রচন্ড আর্কষণ ছিল এবং সেই আর্কষণের কারণে সবগুলি সংখ্যাই আমার সংগ্রহে ছিল। আজকে অনেক দিন পরে আবার PDF র্ভাসনে পেয়ে ভালোই লাগছে।
14 জানুয়ারি, 2009 at 3:51 pm
Hi,
Brother there may some problem occars.
I cannot download the TinTin files.
It shows error.
Please check it.
-Thanks
-Nazmul