
চাচা চৌধুরী
ইন্টারনেটে বিভিন্ন সাইটে নন্টেফন্টে সহ বেশ কিছু বাংলা কমিকস পাওয়া গেলেও সম্ভবত চাচা চৌধুরী কোথাও পাওয়া যায় না। বছর কয়েক আগে আমি গুগলিং করতে গিয়ে আমেরিকা থেকে প্রকাশিত কোন একটা সাইটে যেন কয়েকটা চাচা চৌধুরী পেয়ে গিয়েছিলাম। কিন্তু সেখানে প্রতিটি পৃষ্ঠা *jpeg ফরম্যাটে আলাদা আলাদা হিসেবে দেওয়া ছিল এবং প্রচুর অ্যাডের কারণে ব্রাউজ করতেও অনেক সময় লাগছিল বলে সামান্য কয়েকটা ছাড়া আর ডাউনলোড করা হয় নি।
ছোট কালে চাচা চৌধুরীর খুব ভক্ত ছিলাম। লিবিয়াতে যেখানে ক্লাসের বই জোগাড় করাই মুশকিল, সেখানে দুই-একটা কমিকস ছাড়া বড় গল্পের বই কে আনাবে? তাই ক্লাস সেভেন পর্যন্তও চাচা চৌধুরী ছাড়া অন্য কোন বই পড়ার সুযোগ হয় নি। আর তাই বাচ্চা কাচ্চার মতো সাধারণ বুদ্ধি দেখিয়ে “চাচা চৌধুরীর মগজ কম্প্যুটারের চেয়েও প্রখর” বাক্যটিকেই তখন মনে হতো অসাধারণ ডায়লগ। কিন্তু ক্লাস এইটে উঠে বাংলাদেশে গিয়ে যখন টিনটিন পেলাম, তখন চাচা চৌধুরী, ডায়নামাইট আর অগ্নিপুত্র-অভয় সিরিজের প্রতি সকল মোহ মুহূর্তের মধ্যেই হাওয়া হয়ে গিয়েছিল।
এখন ইন্টারনেটে মূর্ছনা আর বাংলাবুকের বদৌলতে হুমায়ূন আহমেদ, জাফর ইকবাল, সুনীল-শীর্ষেন্দু-সমরেশ পড়েই শেষ করতে পারি না। সময় পেলে কমিকসের মধ্যে টিনটিনটাই একটু পড়ি। তাই ঐ সাইটটাতে চাচা চৌধুরী পেয়েও সেগুলো ডাউনলোড করার তেমন কোন প্রয়োজনীয়তা অনুভব করিনি। কিন্তু প্রজন্ম ফোরামের কিছু সদস্য যখন আমার ডাউনলোড করুন বাংলা টিনটিন প্রবন্ধ থেকে টিনটিনের সন্ধান পেয়ে এবার চাচা চৌধুরীর জন্য রিকোয়েস্ট করলেন, তখন মনে হল নিজের দরকার না হলেও অন্যের জন্যে হলেও ওগুলো সেভ করে রাখা দরকার ছিল।
যাই হোক, কম্পিউটারে অনেক খোঁজাখুঁজি করেও দুইটার বেশি চাচা চৌধুরী পেলাম না। দুইটা মানে দুইটা বই না, দুইটা গল্প মাত্র। 12টা পৃষ্ঠা। জিপ ফাইল হিসেবে কম্প্রেস করে ঐ দুটোকেই আপলোড করে দিলাম। সাইজ 659 কিলোবাইট মাত্র। ডাউনলোড করুন এখান থেকে। আর হ্যাঁ, আপনাদের কারো সংগ্রহে যদি চাচা চৌধুরী বা এ জাতীয় কোন কমিকসের কালেকশন থাকে, তাহলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু।
29 অগাষ্ট, 2008 at 7:32 pm
শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ত্বোহা ভাই, আমিও কয়েকদিন ধরে খুজছিলাম, আরো কয়েকটার সন্ধান পেলে দিবেন আশা করি…:”>
29 অগাষ্ট, 2008 at 9:28 pm
অনেক ধন্যবাদ চাচা চৌধুরীর বই এর জন্য, আরো চাই।
29 অগাষ্ট, 2008 at 9:42 pm
চাইলেই যদি সব বই পাওয়া যেত, তাহলে যে আমি কত কিছু চাইতাম!
আমি অনেক সার্চ করেছি কিন্তু এ কয়টা ছাড়া আর পাইনি। এগুলো যে সাইট থেকে নিয়েছিলাম, সেটা যথাসম্ভব এক্সপায়ার হয়ে গেছে।
30 অগাষ্ট, 2008 at 8:25 am
আরো চাই , বাকি গুলা তাড়াতাড়ি আপলোড করেন, তা না হলে ফোরামে গিয়ে মাইনাস খাওয়ামু। হে হে হে হে
30 অগাষ্ট, 2008 at 2:02 pm
দুইটা যে পাইছেন সেজন্য প্লাস দেওয়ার চিন্তা নাই, আরও না পাইলে মাইনাস দিবেন, না?
31 জানুয়ারি, 2009 at 4:57 am
কি দিয়ে ধন্যবাদ জানাব বুঝতে পারছিনা । আশা করি আরো দিবেন ।