
রহস্য পত্রিকা
রহস্যপত্রিকার সাথে সম্ভবত বাংলাদেশের প্রায় সবাইই পরিচিত। বিশেষ করে মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন যখন এর সম্পাদক। আমার নিজের অবশ্য এর আগে কখনও রহস্যপত্রিকা পড়ার সুযোগ হয়নি। সেবা প্রকাশনীর একমাত্র তিন গোয়েন্দা এবং মাসুদ রানা ছাড়া অন্য কোন বইই আসলে আমার পড়া হয়নি। সেবার ঐ বইগুলোর সুবাদেই সম্ভবত রহস্যপত্রিকা নামটার সাথে পরিচিত ছিলাম। কিন্তু কখনও হাতে পাইনি বলে পড়া হয়নি।
ইন্টারনেটে মূর্ছনা এবং বাংলাবুকে প্রচুর গল্পের বই পাওয়া গেলেও সেখানে কোন পত্রিকা বা ম্যাগাজিন জাতীয় কিছু পাওয়া যায় না। তবে হোমভিউ বাংলাদেশ নামে অধুনালুপ্ত একটি ওয়েবসাইটে অন্যান্য কিছু পত্রিকা-ম্যাগাজিনের সাথে রহস্য পত্রিকার কিছু পুরানো সংখ্যাও ছিল। তবে ঐ সাইটের ফালতু ইন্টারফেস, বিজয় অ্যাসকি ফন্ট প্রভৃতি সমস্যা এবং তদুপরি অরিজিনাল ফরম্যাট না হয়ে টাইপ করা হওয়ার কারণেই সেগুলো পড়ার কোন ইচ্ছে আমার জাগে নি।
সম্প্রতি অপ্রত্যাশিত ভাবেই একটা ওয়েবসাইটে কিছু রহস্যপত্রিকা পেয়ে গেলাম। একেবারে সরাসরি স্ক্যান করা ইমেজ ফরম্যাটে। কোয়ালিটিও মোটামুটি ভালোই। 2008 সালের মে মাস থেকে শুরু করে পরবর্তী সংখ্যাগুলো এখানে আছে। আশা করা যায় পরবর্তী সংখ্যাগুলোও সময়মতো আপলোড করা হবে। সাইটটার ঠিকানা হল – http://www.tinyloader.com/rohosso-magazine.php
তবে সাইটটার একটা সমস্যা হল, এখানে রহস্যপত্রিকার প্রতিটি পৃষ্ঠাকে আলাদা আলাদা ভাবে *.jpeg ফরম্যাটে আলাদা আলাদা পাতায় স্থান দেওয়া হয়েছে। সরাসরি পুরো একটা সংখ্যা একসাথে ডাউনলোড করার কোন ব্যবস্থা রাখা হয়নি। যেহেতু এই ধরনের সাইট বেশিদিন স্থায়ী হয় না, তাই যত শীঘ্র সম্ভব এগুলো পড়ে ফেলা বা অন্তত পক্ষে কম্পিউটারে সেভ করে রাখাই বুদ্ধিমানের কাজ হবে। পাঠকদের সুবিধার জন্য আমি ইতোমধ্যেই কয়েকটি সংখ্যা সংগ্রহ করেছি এবং শীঘ্রই সেগুলো পিডিএফ ফাইল হিসেবে আপলোড করে দিতে যাচ্ছি।
আপডেট : রহস্যপত্রিকার সংখ্যাগুলো পিডিএফ ফাইল হিসেবে আপলোড করা হয়েছে এই পাতায়।
14 সেপ্টেম্বর, 2008 at 7:23 pm
হুমম, পিডিএফ করে দিলে ভালো হবে। আমিও একটু আগে একটা সংখ্যা ব্যাচ ডাউনলোড করলাম কোন ঝামেলা ছাড়াই।
14 সেপ্টেম্বর, 2008 at 8:27 pm
ধন্যবাদ উন্মাতাল তারুণ্য ভাই। আমি ইতোমধ্যেই সেপ্টেম্বর 2008 সংখ্যাটা পিডিএফ করে দিয়েছি। বাকিগুলোও শীঘ্রই দিব। এখানে পাবেন সেগুলো – http://tohamh.wordpress.com/2008/09/14/download_rohoshya_patrika/
4 নভেম্বর, 2008 at 12:26 pm
আপনার ব্লকটি আমার খুবই প্রিয়, ফন্টগুলো খুবই ছোট; পডতে খুবই সমস্যা হয়। বাকি সব চমতকার! মাসুদ রানার বা তিন গোয়েন্দা ‘র কাহিনীও চাই,