কৌতুক – এক ইরাকীর আত্মহত্যা

কৌতুক > রাজনৈতিক > এক ইরাকীর আত্মহত্যা

বুশ এবং রাইস বসেছেন ইরাক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে। আলোচনার বিষয়বস্তু ইরাকি জনগণের সর্বসাম্প্রতিক মানসিক অবস্থা। আলোচনা চলাকালীন সময়েই শুরু হল আল জাজিরার রাত্রিকালীন সংবাদ। বুশ এবং রাইস সংবাদের ফাঁকে ফাঁকেই আলোচনা চালিয়ে যেতে লাগলেন।

সংবাদের এক পর্যয়ে দেখানো হল, এক ইরকি যুবক যুদ্ধের নির্মমতায় মানসিক ভারসাম্য হারিয়ে দশতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করার প্রস্তুতি নিচ্ছে।  এই দৃশ্য দেখে বুশ রাইসের দিকে তাকিয়ে বললেন, আচ্ছ রাইস, আমরা এতক্ষণ ইরাকি জনগণের মানসিক অবস্থা নিয়ে যে আলোচনা করলাম, তার ভিত্তিতে বলতো, এই লোকটা কি শেষ পর্যন্ত আত্মহত্যা করবে?

রাইস সংবাদটা সকালেও একবার দেখেছেন। কাজেই তিনি খুব ভালো করেই জানেন যে লোকটা আত্মহত্যা করবে কি না। কিন্তু সরাসরি সেটা স্বীকার না করে তিনি উত্তর দিলেন, সংবাদে যেহেতু দেখাচ্ছে, তাহলেতো মনে হয় সে আত্মহত্যা করবেই।

রাইসের কথা শুনে বুশ বললেন, তুমি দেখি একেবারেই মহিলা গর্দভ। তোমাকে বললাম এতক্ষণের আলোচনার উপর ভিত্তি করে বলতে আর তুমি কি না বললে সংবাদের উপর ভিত্তি করে। এই দেখ আমি বলছি, লোকটা মরে গেলেও আত্মহত্যা করবে না। তুমি ইচ্ছে করলে লিখেও রাখতে পার আমার কথা। আচ্ছা চল এক কাজ করি, আমরা বাজি ধরি – ৫০০ ডলার বাজি। আমার কথা ঠিক হলে তুমি আমাকে ৫০০ ডলার দিবে আর তোমার কথা ঠিক হলে আমি তোমাকে ৫০০ ডলার দিব। ঠিক আছে?

যথাসময়ে সংবাদ শেষ হল এবং দেখা গেলা যুবকটি সত্যি সত্যিই আত্মহত্যা করেছে। বুশ অত্যন্ত অবাক হয়ে টিভির দিকে তাকিয়ে রইলেন এবং একটু পরপর বিড়বিড় করে বলতে লাগলেন, আত্মহত্যা করার তো কথা ছিল না। কে জানে এই সংবাদের পেছনে আল কায়েদার হাত আছে কি না?

আলোচনা আর জমল না। রাইস বিদায় নিতে চাইলে বুশ মুখটাকে বাংলা পাঁচের মতো করে রাইসের হাতে বাজির ৫০০ ডলার তুলে দিলেন। কিন্তু রাইস সেটা না নিয়ে বললেন, স্যার, আমার আসলে এই ৫০০ ডলার নেওয়া উচিত না। কারণ আমি সংবাদটা সকালেই একবার দেখেছিলাম। আর তাই আমি জানতাম যে লোকটা আত্মহত্যা করবে।

রাইসের কথা শুনে বুশ অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, টাকাটা তুমিই রাখ। কারণ সকালে সংবাদটা আমিও দেখেছিলাম।

রাইস এবার বুশের দিয়ে কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে শেষে কোনমতে তোতলাতে তোতলাতে বললেন, কিন্তু … মানে … তাহলে … স্যার, আপনি ভুল বললেন কেন?

বুশ এবার আগের চেয়েও বিমর্ষ গলায় বললেন, আরে, আমি কি আর জানতাম যে ঐ ইরাকি গাধার বাচ্চা গাধাটা সকালে একবার আত্মহত্যা করেছে, এখন আবার আত্মহত্যা করবে?

গল্প > মঈনুল আহসান সাবের > এটা একটা দুর্ঘটনার গল্প

4 Responses to “কৌতুক – এক ইরাকীর আত্মহত্যা”

  1. Rony Says:

    হা…… হা…… হা……
    বেশ মজা পেলাম। বুশ আসলেই ভোদাই।

  2. riyadh Says:

    সুন্দর।


Leave a Reply