আমি মোজাম্মেল হোসেন ত্বোহা। জন্মের পর থেকেই লিবিয়াতে পড়ে আছি – প্রথমে মিসুরাতা, এখন সিরত, মাঝে মাঝে ত্রিপলী। জীবন তিন জায়গাতেই সমান বৈচিত্রহীন। যেখানে মনের কথাগুলো খুলে বলার মতো কোন মানুষ নেই। তাই মাঝে মাঝে ছুটে আসি ইন্টারনেটে। নিজের না বলা কথাগুলো বলার জন্য অথবা অন্যের বলা কথাগুলো শোনার জন্য।
বর্তমানে সিরতের আল-তাহাদ্দী ইউনিভার্সিটিতে প্রকৌশল দ্বিতীয় সেমিস্টারে পড়ছি। সেই সাথে বিকেল বেলা এখানকার অষ্টম শ্রেণী পর্যন্ত চালু বাংলাদেশী স্কুলে শিক্ষকতা করছি। কম্পিউটারের প্রতি আমার দারুণ আগ্রহ। নিজের চেষ্টায় যা কিছু শিখতে পারি তাই অন্যদের সাথে শেয়ার করার চেষ্টার করি …
এই ব্লগসাইটটিতে মূলত বিভিন্ন সাইটে প্রকাশিত আমার কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ক বিভিন্ন টিপস, ট্রিকস, টিউটোরিয়ালস, সফটওয়্যার রিভিউ, ওয়েবসাইট রিভিউ, বাংলা কম্পিউটিং প্রভৃতি থাকবে এবং সেই সাথে থাকবে হুমায়ূন আহমেদ, মুহম্মদ জাফর ইকবাল, আনিসুল হক সহ জনপ্রিয় সাহিত্যিকদের বিভিন্ন গল্প-উপন্যাস-রম্য রচনার সংগ্রহ। এছাড়া যদি সময় পাই তাহলে বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন আকর্ষণীয় প্রবন্ধ এবং কৌতুক সহ আরো অন্যান্য বিভাগও যোগ করতে চেষ্টা করব।
আপনি এই সাইটটিকে যদি ব্লগ আকারে পড়তে চান তাহলে বিভাগ, আর্কাইভ অথবা দিনপঞ্জি থেকেই তা পড়ে নিতে পারবেন, যেখানে তারিখ অনুসারে লেখাগুলো সজ্জিত থাকবে। তবে আপনি ইচ্ছে করলে সূচীপত্র থেকে এই সাইটটিকে একটি ওয়েবসাইট হিসেবেও দেখতে পারেন, যেখানে সবগুলো লেখা বিষয় অনুযায়ী এবং অদ্যাক্ষর অনুযায়ী সজ্জিত থাকবে।
এই সাইটটিতে আপনাকে সাদর আমন্ত্রণ। আশা করছি আমার সাথে থাকবেন এবং গঠনমূলক মন্তব্য দিয়ে সাইটটিকে উন্নত করতে সহায়তা করবেন। ধন্যবাদ।
যেকোন প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন :
ইমেইল : toha_mh@yahoo.com
ইয়াহু ম্যাসেঞ্জার : toha_mh
মোবাইল ফোন : 00218 92 3202350
10 অগাষ্ট, 2008 at 1:26 pm
Please visit http://www.shuprovat.com and give us advice
Thanks
10 অগাষ্ট, 2008 at 6:56 pm
আজকেই প্র্রথম ভিজিট করলাম। ভালো লাগলো।
10 অগাষ্ট, 2008 at 9:15 pm
সূপ্রভাত ভিজিট করলাম। ভালো। অ্যাডভাইস দেওয়ার মতো কিছু খুজে পেলাম না। তবে ই-লাইব্রেরীটা আরো সমৃদ্ধ হলে ভালো হতো।
কাতার ভাই, এতোদিন পরে আপনার চোখ আমার উপর পড়ল? হায় রে আফসোস …
17 সেপ্টেম্বর, 2008 at 1:48 pm
Kub Valo laglo gure thanks a lot
20 সেপ্টেম্বর, 2008 at 1:49 pm
ওয়েবসাইটটি বেশ ভাল লাগল। আমি মনে করি এটি আপনাকে কঠোর প্ররিশ্রমের প্রবাস জীবন হতে কিছুটা আলাদা করেছে। পেজটির গেটআপের বিশেষত লিখনপঞ্জির ক্যালেন্ডারটি পছন্দ হয়েছে। আমি ত্বোহা ভাইর কাছে এর সোর্সকোডটি ই-মেইলের মাধ্যমে পেতে চাই।
20 সেপ্টেম্বর, 2008 at 11:06 pm
আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আলীম ভাই। তবে সমস্যা হল এর সোর্সকোড আমার নিজেরও জানা নেই। এটা তৈরি করতে আসলে আমাকে কোন ল্যাঙ্গুয়েজই ব্যবহার করতে হয় নি। কারণ এটা প্রচলিত অর্থে ওয়েবসাইট বলতে যা বোঝায় তা নয়। এটা অনেকটা রেডিমেড ব্লগসাইট। আপনি নিজেও http://www.wordpress.com সাইটে রেজিস্ট্রেশন করে এরকম একটা সাইট তৈরি করে নিতে পারবেন। ওয়েব ডেভেলপিং সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না নিয়েই আপনি এটা করতে পারবেন।
আমার কৃতিত্ব শুধু মোটামুটি নিয়মিত আপডেট করতে পারা, আকর্ষণীয় বা মানুষের কাজে আসতে পারে এমন কিছু প্রবন্ধ লিখতে পারা, ভিজিটরদের মন্তব্যের নিয়মিত উত্তর দেওয়া এবং হয়তো সুন্দর একটা থীম নির্বাচন করতে পারা – এটুকুই। আপনিও ইচ্ছে করলে Garland নামের এই থীমটা ব্যবহার করতে পারেন। ওয়ার্ডপ্রেসের বাংলাদেশী ব্যবহারকারীদের মধ্যে এটার ভালোই জনপ্রিয়তা আছে। এটার ডিফল্ট রং অবশ্য নীল। কিন্তু আমি ওটা পরিবর্তন করে গোলাপী করে নিয়েছি। সাইটটা সুন্দর দেখানোর এটাও একটা কারণ হতে পারে।
19 অক্টোবর, 2008 at 8:02 pm
nice … thanks a lot …
25 নভেম্বর, 2008 at 7:30 am
ত্বোহা ভাই
আশা করি আপনার সাইটটি আরো সমুদ্ধ হবে।
18 ফেব্রুয়ারি, 2009 at 5:05 am
ত্বোহা ভাই
আপনার সাইটটি আমার ভাল লেগেছে।আমিও একজন প্রবাসী।প্রবাসীদের জন্য এইধরনের সাইট আকর্ষণীয়। আমি বন্ধুদেরকে রেফার করছি।
2 মার্চ, 2009 at 9:51 am
khub bhalo laglo….ek kothay..phataphati….
16 এপ্রিল, 2009 at 1:58 pm
আজই প্রথম আপনার লিখা “আমার আমি” পড়লাম। খুব ভাল লাগল। বিদেশে থেকেও দেশ ও দেশের ভাষার প্রতি আপনার ভালবাসা, হৃদয়ের টান অনুভব করছি। আপনার এ উদ্যোগে আমার মনে হয় অনেকেই উপকৃত হবে। আপনার পরিশ্রম স্বার্থক হোক।