ঘুরে আসুন আনসাইক্লোপিডিয়ার মিথ্যা ভুবন থেকে

Uncyclopedia Logo

সম্প্রতি আনসাইক্লোপিডিয়া নামে একটা সাইটের খোঁজ পেলাম। বেশ মজার একটা সাইট। এটা দেখতে প্রায় পুরো উইকিপিডিয়ার মতো। এর কাজও উইকিপিডিয়ার মতোই। উইকিপিডিয়া সহ অন্যান্য এনসাইক্লোপিডিয়ার মতো এতেও রয়েছে পৃথিবীর বিভিন্ন বিষয় সম্পর্কে যাবতীয় তথ্য, কিন্তু এই সাইটের সব তথ্যই বানোয়াট, কাল্পনিক, আজগুবি এবং ভ্রান্ত। এই কারণেই সাইটটার নাম এরকম অদ্ভুত। সাইটের অ্যাবাউট পেজ থেকে একটা বাক্য পড়লেই এর চরিত্রটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে : It has all the information on unicycles that you will (n)ever need. (But if you ever need any more, you can just add it because it’s a wiki).

চলুন দেখা যাক, এই আন-সাইক্লোপিডিয়াতে বাংলাদেশ সম্পর্কে কী কী বলা হয়েছে। পুরো প্রবন্ধটা অনেক বড় এবং যথেষ্ট বিরক্তিকর! এতো মিথ্যা কথা পড়তে কার ভালো লাগে! তাই আমি এখানে সংক্ষেপে নির্বাচিত কিছু অংশ তুলে ধরলাম। এখানের কিছু কিছু কথা কৌতুকের মতো শুনালেও সেগুলো আসলে আমাদের দুঃখজনক বাস্তবতাকেই মনে করিয়ে দেয় : Read the rest of this entry »

শক্তিশালী ফাইল কম্প্রেসার 7-Zip এখন বাংলায়!

ফাইল কম্প্রেসার হিসেবে 7-Zip এখনও ব্যাপকভাবে পরিচিত না হলেও যারা একবার এটা ব্যবহার করেছেন, তারা নিঃসন্দেহে একবাক্যে এর শ্রেষ্ঠত্ব স্বীকার করবেন। বেশির ভাগ ফাইল সংকোচন (Compress) করার ক্ষেত্রেই এটা winzip তো বটেই, winrar এর চেয়েও কার্যকর বলে প্রমাণিত হয়েছে। বিশেষত টেক্সট সমৃদ্ধ ফাইল (*.txt, *.doc, *.htm, *.html, …) কম্প্রেস করার ব্যাপারে এর কোন বিকল্প নেই।

নিজের অভিজ্ঞতার কথাই বলি – আমার হার্ড ডিস্কে কম্পিউটার ও ইন্টারনেট বিষয়ক বিভিন্ন বাংলা সাইটের নির্বাচিত প্রবন্ধগুলোর একটা সংগ্রহ আছে, যেই ফোল্ডারটার সাইজ  Read the rest of this entry »

চলে আসুন ধাঁধাঁরুর গোলক ধাঁধাঁয়!

সম্প্রতি নতুন একটা বাংলা ওয়েব সাইট (ওয়েব অ্যাপ্লিকেশন) চালু হয়েছে এবং চালু হওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই এটা যথেষ্ট সংখ্যক ভিজিটরের মন কেড়ে নিয়েছে। সাইটটির নাম হচ্ছে ধাঁধাঁরু। বুঝাই যাচ্ছে, ধাঁধাঁ নিয়েই আর কাজ-কারবার। আমি নিজে গত একমাস ধরে এটা নিয়মিত ভিজিট করছি এবং বলা যায় এটার প্রতি আসক্ত হয়ে পড়েছি। তাই ভাবলাম এর উপর একটা রিভিউ লিখে ফেলি যেন অন্যরাও এর সম্পর্কে জানতে পারে। Read the rest of this entry »

ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার

ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইটে কুরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া গেলেও সফটওয়্যার আকারে কুরআন শরীফের বাংলা অনুবাদের সংখ্যা খুব একটা বেশি নেই। আমার জানা মতে এখন পর্যন্ত এরকম একটা সফটওয়্যারই আছে, যেটা ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করার যোগ্য। সফটওয়্যারটির নাম Bangla Translation Of Quran. এটি তৈরি করেছেন  Read the rest of this entry »

তৈরি করুন যেকোন ফাইল-ফোল্ডার-প্রোগ্রামের কী-বোর্ড শর্টকাট

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে খুব সহজেই যেকোন ফাইল-ফোল্ডার বা প্রোগ্রাম চালু করার জন্য শর্টকাট কী নির্দিষ্ট করে দেওয়া যায়। কম্পিউটারে রক্ষিত হাজার হাজার ফাইল-ফোল্ডারের মধ্য থেকে অতি-প্রয়োজনীয় ফাইল-ফোল্ডারগুলোকে মুহূর্তের মধ্যেই চালু করার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ সহায়ক হতে পারে। এই পদ্ধতিতে যেহেতু CTRL+ALT+KEY, CTRL+SHIFT+KEY এবং ALT+SHIFT+KEY তিনভাবেই শর্টকাট কী অ্যাসাইন করা যায় এবং কী হিসেবে অক্ষর এবং সংখ্যা সহ কী-বোর্ডের প্রায় সবগুলো কী-ই ব্যবহার করা যায়, কাজেই এর মাধ্যমে কমপক্ষে আড়াইশো শর্টকাট কী Read the rest of this entry »

রিজিউম করুন আপনার ডাউনলোড

ইন্টারনেটে পাওয়া যায় না এরকম গান, নাটক, সিনেমা অথবা ম্যাগাজিন অনুষ্ঠান বর্তমানে প্রায় নেই বললেই চলে। বৈধ বা অবৈধ যেভাবেই হোক না কেন, একটু খুঁজলেই যেকোন গান বা নাটক আপনি খুব সহজেই খুজে বের করতে পারবেন। কিন্তু এগুলো খুজে পাওয়া যতো সহজ, ডাউনলোড করা ততো সহজ না। গানের ব্যাপারটা অবশ্য একটু ভিন্ন। সাইজে ছোট বলে অনেকেই এগুলো নিজস্ব সার্ভারে আপলোড করে হট লিংক দিয়ে দেয়। ফলে আপনার কাছে কোন গানের লিংক থাকলে আপনি সেই লিংক ব্যবহার করে যেকোন কম্পিউটার থেকে যকোন সময়ে গানটা ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু সমস্যা হয় নাটক অথবা সিনেমা জাতীয় Read the rest of this entry »

নিয়ন্ত্রণ করুন যেকোন ড্রাইভে প্রবেশাধিকার

এর আগে আমি লুকিয়ে রাখুন হার্ডডিস্ক ড্রাইভ শিরোণামের একটি প্রবন্ধে কি ভাবে কোন ড্রাইভ লুকিয়ে রাখা যায় সে পদ্ধতি বর্ণনা করেছিলাম। কিন্তু এই পদ্ধতি অনুসরন করে ড্রাইভগুলোকে সাফল্যের সাথে লুকাতে পারলেও সচেতন ব্যবহারকারীদেরকে সেগুলোতে প্রবেশ করা থেকে বিরত রাখা যায় না। ড্রাইভ দেখা না গেলেও তারা রান কমান্ড অথবা এক্সপ্লোরারের অ্যাড্রেসবার ব্যবহার করে ড্রাইভগুলোতে ঠিকই অনুপ্রবেশ করতে পারবে। তাই আপনি যদি ব্যবহারকারীকে ড্রাইভে প্রবেশ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখতে চান, তাহলে আপনাকে নিচে বর্ণিত পদ্ধতি Read the rest of this entry »

লুকিয়ে রাখুন যেকোন ড্রাইভ

প্রায় সময়ই আমাদেরকে হার্ডডিস্কের ড্রাইভগুলো তথা হার্ডডিস্কের পার্টিশন লুকিয়ে রাখতে হতে পারে। আপনি যদি আপনার ছোট ভাইবোনদের সাথে একই কম্পিউটারের একই একাউন্ট শেয়ার করেন, তাহলে আপনি হয়তো কোন একটা ড্রাইভে তাদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে চাইতে পারেন। অথবা আপনি যদি কোন সাইবার ক্যাফেতে চাকরি করেন, তাহলে এই সম্ভাবনাটা খুবই বেশি যে, আপনি সাধারণ ব্যবহারকারীদেরকে আপনার ড্রাইভগুলোতে প্রবেশ করার অধিকার দিতে চাইবেন না। সেক্ষেত্রে ড্রাইভগুলো লুকিয়ে রাখার পদ্ধতিটা Read the rest of this entry »

ডিলিট করে ফেলুন রিসাইকেল বিন

কেমন হবে যদি আপনি আপনার কম্পিউটারের রিসাইকেল বিনটা ডিলিট করে ফেলতে পারেন? যদিও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে রিসাইকেল বিনই একমাত্র ফোল্ডার, যেটার রাইট ক্লিক মেনুতে ডিলিট করার কোন অপশন নেই, তবুও এটা ডিলিট করা সম্ভব। আর সে জন্য আপনাকে যেতে হবে রেজিস্ট্রি এডিটরে। চিন্তা করবেন না, একবার ডিলিট করার পর এটা আবার রিস্টোর করা সম্ভব এবং রিস্টোর না করেও Read the rest of this entry »

অকেজো করে দিন ডেস্কটপকে – ভড়কে দিন অনভিজ্ঞ ব্যবহারকারীকে

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে প্রয়োজন হলেই ডেস্কটপের আইকনগুলোকে লুকিয়ে রাখা যায়। কিন্তু সাধারণত এর কোন প্রয়োজন হয় না। কারণ ডেস্কটপ রাখাই হয়েছে মূলত বিভিন্ন প্রোগ্রাম এবং ফাইল-ফোল্ডারের শর্টকাট আইকনগুলো প্রদর্শন করার জন্য – সেগুলো লুকিয়ে রাখার জন্য নয়। তবে আইকন লুকিয়ে রাখার এই পদ্ধতিটা ব্যবহার করে আর কিছু করা না গেলেও অন্তত নতুন কম্পিউটার ব্যবহারকারীদের সাথে একটু মজা করা যায়। আপনার যদি এমন কোন বন্ধু থাকে যে সবেমাত্র কম্পিউটার কিনেছে এবং এখনও উইন্ডোজের খুঁটিনাটি বিষয়ের সাথে খুব ভালোভাবে পরিচিত হয় নি, তবে নিচে বর্ণিত পদ্ধতি প্রয়োগ করে আপনি তার ডেস্কটপকে এমনভাবে অকেজো করে দিতে পারবেন, যে সে বেচারা ভাববে তার কম্পিউটারটাই Read the rest of this entry »