শপিং – আহসান হাবীব

রম্য রচনা > আহসান হাবীব > শপিং

ঈদ আসছে। কাজেই ঈদের শপিংও শুরু হয়ে গেছে। তো, এক লোক গেছে এক দোকানে -
: একটা রুমাল দিন।
: রুমাল?
: হ্যাঁ, কেন রুমাল নেই?
: থাকবে না কেন, কিন্তু তাই বলে শুধু রুমাল? কী বলছেন আপনি? আমাদের কাছে শার্ট-প্যান্ট, সালোয়ার-কামিজ, শাড়ি, জুতা, মোজা, পায়জামা-পাঞ্জাবি … ঈদে যা যা লাগে সবই আছে লেটেস্ট ডিজাইনের … ঈদ স্পেশাল। আর আপনি চাইছেন শুধু রুমাল?
: হ্যাঁ, আগে একটা রুমালই দিন।
দোকানদার বিরস মুখে একটা রুমাল দিল। বউনির সময় শুধু একটা রুমাল! সে হতাশ। ক্রেতা রুমালটা নিয়ে তার মুখ বাঁধল। যেমন করে ডাকাতেরা মুখ বাঁধে। তারপর পকেট থেকে Read the rest of this entry »

ফ্যান কেন উপরে থাকে এবং হিটার কেন নিচে থাকে

প্রশ্নটা সম্ভবত একটু বোকার মতো হয়ে গেল। কারণ সিলিং ফ্যান যদি ছাদে ফিট না করে মাটিতে করা হয় তাহলে মানুষ হাঁটবে কোথা দিয়ে? পা কেটে যাবে না? আবার হিটার যদি ছাদ থেকে ঝুলিয়ে রাখা হয় তাহলে তো মানুষের মাথাই গরম হয়ে যাবে। কিন্তু ফ্যান না হোক, ইচ্ছে করলে এসি তো উপরে না লাগিয়ে নিচে বসিয়ে রাখা যায়! সেটা করাই বরং অনেক সহজ। আবার হিটার ছাদ থেকে ঝুলিয়ে না রাখা হোক, এসির মতো দেয়ালের সাথে তো ফিট করে রাখা যায়! কিন্তু এরকম Read the rest of this entry »

ডাউনলোড করুন রহস্যপত্রিকা

রহস্য পত্রিকা

রহস্য পত্রিকা

ইতোপূর্বে আমি আমার রহস্যপত্রিকা পড়ুন অনলাইনে শিরোণাম বিশিষ্ট প্রবন্ধে টাইনিলোডার নামক একটি সাইটে আপলোড করা কিছু রহস্যপত্রিকার সন্ধান দিয়েছিলাম। কিন্তু এই সাইটটার সমস্যা হল এতে রহস্যপত্রিকার প্রতিটি পৃষ্ঠাকে পৃথক পৃথক ভাবে *.jpeg ফরম্যাটে পৃথক পৃথক পাতায় স্থান দেওয়া হয়েছে। সরাসরি পুরো একটা সংখ্যা একসাথে ডাউনলোড করে অফলাইনে পড়ার ব্যবস্থা রাখা হয়নি। ফলে ব্যবহারকারীদেরকে অনলাইনে বসে প্রতিটি পৃষ্ঠায় ক্লিক করে Read the rest of this entry »

রহস্যপত্রিকা পড়ুন অনলাইনে

রহস্য পত্রিকা

রহস্য পত্রিকা

রহস্যপত্রিকার সাথে সম্ভবত বাংলাদেশের প্রায় সবাইই পরিচিত। বিশেষ করে মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন যখন এর সম্পাদক। আমার নিজের অবশ্য এর আগে কখনও রহস্যপত্রিকা পড়ার সুযোগ হয়নি। সেবা প্রকাশনীর একমাত্র তিন গোয়েন্দা এবং মাসুদ রানা ছাড়া অন্য কোন বইই আসলে আমার পড়া হয়নি। সেবার ঐ বইগুলোর সুবাদেই সম্ভবত রহস্যপত্রিকা নামটার সাথে পরিচিত ছিলাম। কিন্তু কখনও হাতে পাইনি বলে পড়া হয়নি।

ইন্টারনেটে মূর্ছনা এবং বাংলাবুকে প্রচুর গল্পের বই পাওয়া গেলেও সেখানে কোন পত্রিকা বা ম্যাগাজিন জাতীয় কিছু পাওয়া যায় না। তবে Read the rest of this entry »

কাঁঠাল কন্যা – সৈয়দ মনজুরুল ইসলাম

গল্প > সৈয়দ মনজুরুল ইসলাম > কাঁঠাল কন্যা

আফসারের গল্পটা কোনো কাঁঠাল বিশেষজ্ঞকে শোনাতে চেয়েছিলাম। কিন্তু ভাই, জগতে কাঁঠালবিশেষজ্ঞ বিরল। আমার বিশ্ববিদ্যালয়েও কোনো কাঁঠালবিশেষজ্ঞ নেই। অবাক, এত বড় বিশ্ববিদ্যালয়! এত কাঁঠাল গাছ এর ক্যাম্পাসে! উদ্ভিদ বিজ্ঞানের ডঃ মনিরুল আলম হর্টিকালচার বিষয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। তাকে কাঁঠাল নিয়ে প্রশ্ন করতে বললেন, ‘দুঃখিত, প্রফেসর সাহেব। আমি ডুরিয়ান সম্পর্কে যতটা জানি, কাঁঠাল সম্পর্কে ততটা না। ডুরিয়ান কাঁঠালের থাই সংস্করণ, যদি Read the rest of this entry »

ডাউনলোড করুন বাংলা কুরআন সফটওয়্যার

ইন্টারনেটে বেশ কিছু ওয়েবসাইটে কুরআন শরীফের বাংলা অনুবাদ পাওয়া গেলেও সফটওয়্যার আকারে কুরআন শরীফের বাংলা অনুবাদের সংখ্যা খুব একটা বেশি নেই। আমার জানা মতে এখন পর্যন্ত এরকম একটা সফটওয়্যারই আছে, যেটা ইন্টারনেট থেকে ফ্রি ডাউনলোড করার যোগ্য। সফটওয়্যারটির নাম Bangla Translation Of Quran. এটি তৈরি করেছেন  Read the rest of this entry »

সূরা ইয়াসীন এর বঙ্গানুবাদ

সূরা ইয়াসীন : মক্কাবতীর্ণ : আয়াত – 83 : রুকু’ – 5

শুরু করিতেছি আল্লাহ্‌র নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু

ইয়া-সীন,

হেক্‌মতপূর্ণ ক্বোরআনের শপথ,

নিঃসন্দেহে আপনি রসূলগণের অন্যতম, Read the rest of this entry »

গাদ্দাফীনামা

মোয়াম্মার আল গাদ্দাফী

মোয়াম্মার আল গাদ্দাফী

আজ আউয়াল (পহেলা) সেপ্টেম্বর। লিবিয়ান বিপ্লব দিবস। 1969 সালের এই দিনে লিবিয়ান নেতা মোয়াম্মার আল গাদ্দাফী সাবেক আমীর ইদ্রীস আল সেনুসীকে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে অপসারণ করে ক্ষমতায় আরোহণ করেন। সেই থেকে গত 39 বছর ধরে তিনি প্রবল পরিক্রমায় দেশ পরিচালনা করে আসছেন। আজ তার ক্ষমতায় আরোহণের 39 তম বার্ষিকী আমার ব্লগে এই প্রবন্ধটা দিলাম। এর তথ্যগুলোর অর্ধেক ইন্টারনেট থেকে নেওয়া এবং বাকি অর্ধেক আমার নিজের 18 বছর ধরে লিবিয়ায় থাকার অভিজ্ঞতা থেকে লেখা।

মোয়াম্মার আল গাদ্দাফীর পুরো নাম আবু মিনিয়ার আল মোয়াম্মার আল গাদ্দাফী। তাঁর জন্ম 1942 সালে সিরত শহরের এক যাযাবর বেদুইন পরিবারে। অন্যসব লিবিয়ান শিশুর মতো তিনিও শৈশবে ঐতিহ্যগত ধর্মীয় শিক্ষা লাভ করেন। এরপর তিনি 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত ফেজান এর সাবহা প্রিপারেটরি স্কুলে অধ্যয়ন করেন। সেখানে অধ্যয়ন কালে তিনি এবং তাঁর কতিপয় বন্ধু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে লিবিয়ার শাসন ক্ষমতা দখল করার পরিকল্পনা করেন। কিন্তু তাঁর এ পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার আগেই Read the rest of this entry »

ইফতার – প্রণব ভট্ট

ছোটগল্প > প্রণব ভট্ট > ইফতার

গত কয়েক বছর পূজার ছুটিতে বাড়ি যাওয়া হয়নি দয়াময়ীর। এর মধ্যে তো টানা দু বছর সে দেশেই ছিল না। সে আর হেমন্ত এমএস করতে দেশের বাইরে গিয়েছিল। ওই পর্ব অবশ্য শেষ, তারা দেশে ফিরেছে। কিছুদিন তারা দেশে থাকবে। তারপর পিএইচডি করার জন্য আবার বাইরে চলে যাবে। সুতরাং এ বছর যদি পূজার সময় বাড়ি যাওয়া না হয়, তাহলে বেশ কয়েক বছর আর যাওয়া হবে না। হেমন্তকে সে আগেই বলে রেখেছে, হেমন্তরও কোনো আপত্তি নেই। আপত্তি না থাকার কারণও আছে। দয়ামীয়কে সে ভালোবাসে প্রচণ্ড। এটা আপত্তি না করার পেছনে বড় একটা কারণ। দ্বিতীয় কারণটিও কম বড় নয়, এ দেশে হেমন্তর কেউ নেই। সুতরাং পূজার সময়টা সে যদি দয়াময়ীর সঙ্গে শ্বশুরবাড়িতে কাটায়, সেটা বউ নিয়ে নিজের বাড়িতে থাকার মতোই হবে।

পূজার সময় বাড়ি যাচ্ছে, এটা দয়াময়ীর ভেতরে উত্‍সাহ সৃষ্টি করেছে খুব। তার বাবা-মা দুজনই বেঁচে আছেন। খুব বড় না হলেও বড় দাদা ওই শহরেই ব্যবসা করছেন। ঠিকাদারি। দু দিদি অবশ্য দু জায়গায় ছড়িয়ে। দেশে ফিরে যাদের সঙ্গে কথা বলেছে দয়াময়ী, তারাও বলেছে এবারের পূজায় তারাও যাবে। বহুদিন পর সবাই একসঙ্গে হলে Read the rest of this entry »

রহস্য – হুমায়ূন আহমেদ

ছোটগল্প > হুমায়ূন আহমেদ > রহস্য

রহস্য জাতীয় ব্যাপারগুলিতে আমার তেমন বিশ্বাস নেই। তবু প্রায়ই এ রকম কিছু গল্প-টল্প শুনতে হয়। গত মাসে ঝিকাতলার এক ভদ্রলোক আমাকে এসে বললেন, তার ঘরে একটি তক্ষক আছে – সেটি রোজ রাত 1টা 25 মিনিটে তিনবার ডাকে। আমি বহু কষ্টে হাসি থামালাম। এ রকম সময়নিষ্ঠ তক্ষক আছে নাকি এ যুগে? ভদ্রলোক আমার নির্বিকার ভঙ্গি দেখে বললেন, কি ভাই বিশ্বাস করলেন না?
জ্বি না।
এক রাত থাকেন আমার বাসায়। নিজের চোখে দেখেন তক্ষকটা। ঘড়ি ধরে বসে থাকবেন। দেখবেন ঠিক 1টা 25 মিনিটে তিনবার ডাকবে।
আরে দুর! কি যে Read the rest of this entry »